Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

অ্যান্ড্রু ইয়ুলের টাকা নেই, বেতন হচ্ছে না চা বাগানে

কেন্দ্রীয় সরকারে অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইয়ুলের অর্থাভাব। তাই সবার আগে কোপ পড়েছে গরিব চা শ্রমিক ও টি এস্টেট কর্মীদের উপর।

অ্যান্ড্রু ইয়ুলের টাকা নেই, বেতন হচ্ছে না চা বাগানে
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারে অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইয়ুলের অর্থাভাব। তাই সবার আগে কোপ পড়েছে গরিব চা শ্রমিক ও টি এস্টেট কর্মীদের উপর। বিগত দেড় মাস ধরে উত্তরবঙ্গের একাধিক চা বাগানে শ্রমিকদের মজুরি দিতে পারছে না কেন্দ্রীয় সরকারি সংস্থা। রাজ্যসভায় স্বীকার করে নিয়েছেন মন্ত্রী জিতিন প্রসাদ। রাজ্যসভায় শুক্রবার তৃণমূল সংসদ সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের কাছে লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চান, বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স এবং চুনাভাটি টি এস্টেটগুলিকে শ্রমিকদের কি বেতন বকেয়া? যদি হয়, তাহলে কেন শ্রমিকদের মজুরি  দেওয়া যাচ্ছে না? উত্তরে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতিন প্রসাদ স্বীকার করেছেন যে, প্রায় ৬ সপ্তাহ ধরে বেতন বাকি পড়েছে। কারণ অ্যান্ড্রু ইয়ুলের অর্থাভাব।  কম উৎপাদনকেও অবশ্য পরোক্ষে দায়ী করা হয়েছে। মন্ত্রী বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যাতে চা বাগানগুলির উৎপাদন বৃদ্ধি পায়। তাহলেই বৃদ্ধি পাবে আয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ