Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতলা-বারুইপুর রোডের বেহাল দশা, সংস্কারের জন্য বরাদ্দ সাড়ে ৬ কোটি টাকা

আমতলা বারুইপুর রোডের একাংশ বেশ খারাপ। বেহাল ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে।

আমতলা-বারুইপুর রোডের বেহাল দশা, সংস্কারের জন্য বরাদ্দ সাড়ে ৬ কোটি টাকা
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আমতলা বারুইপুর রোডের একাংশ বেশ খারাপ। বেহাল ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। তাই ভগ্নপ্রায় চার কিলোমিটার রাস্তা মেরামতির সিদ্ধান্ত নিল সরকার। এজন্য বরাদ্দ হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা। এই কাজ করবে পিডব্লুডি। পেভার ব্লক বসানোর পাশাপাশি কিছু জায়গায়  প্যাচওয়ার্ক করা হবে বলে ঠিক হয়েছে।

Advertisement

সূত্রের খবর, কেওড়াডাঙা নতুন পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকা থেকে নয়া রাস্তা পর্যন্ত সড়কের দশা সবচেয়ে বেশি খারাপ। খানাখন্দে ভরা। পাশাপাশি সেখানে রয়েছে বড়, মাঝারি গর্ত। আমতলা থেকে বারুইপুর ১৮ কিলোমিটার। বাকিটা ঠিক থাকলেও, এই চার কিলোমিটার অংশ নিয়েই ছিল সবচেয়ে বেশি সমস্যা। কারণ বহুদিন ধরে ভাঙতে ভাঙতে একেবারে বেহাল হয়ে পড়েছিল এখানকার রাস্তা। কিছু জায়গা তো আবার বাইকচালকদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছিল। সরকারি পরিকল্পনা অনুযায়ী, এই চারের মধ্যে দুই কিলোমিটার রাস্তায় বসানো হবে পেভার ব্লক। বাকিটা ভাঙা অংশে পিচের তাপ্পি দিয়ে আপাতত ঠিক করে দেওয়া হবে। 
এদিকে, এই বেহাল রাস্তা নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার নেতা সুফল ঘাঁটু বলেন, অনেকদিন ধরেই এই রাস্তার বেহাল দশা। কিন্তু প্রশসান কোনো নজর দিচ্ছে না। পদে পদে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বক্তব্য, এই রাস্তা সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তাতে সাড়া দিয়ে সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন। ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। দ্রুত এবার কাজ শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ