Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অব্যাহতি দাবি আখতারের, হল না চার্জগঠনের শুনানি

আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। বুধবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে এই মর্মে তাঁর কৌঁসুলির মাধ্যমে ওই আরজি জানানো হয়।

অব্যাহতি দাবি আখতারের, হল না চার্জগঠনের শুনানি
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। বুধবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে এই মর্মে তাঁর কৌঁসুলির মাধ্যমে ওই আরজি জানানো হয়। তাতে জোরালো আপত্তি জানায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই মামলার তথ্য‑প্রমাণের ভিত্তিতে এই অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন করে মামলা চলতেই পারে। যদিও এদিন চার্জগঠনের শুনানি হয়নি। ফলে ওই আইনি প্রক্রিয়া পিছিয়েই গেল। পরবর্তী শুনানি ২৭ মার্চ। বর্তমানে এই অভিযুক্ত জেল হেপাজতে রয়েছেন। এই মামলায় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও জেল হেপাজতে আছেন। সব মিলিয়ে সিবিআই আদালতে এই মামলার মূল বিচার প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে, সেটাই আইনজীবীদের জল্পনার বিষয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ