Bartaman Logo
৯ জুন, ২০২৬

রায়গড়ে এনসিপির ব্যানারে নেই অজিত-সুনেত্রার ছবি! অন্তর্ঘাতের অভিযোগ শারদপন্থীদের

এনসিপির ব্যানারে নেই প্রয়াত নেতা অজিত পাওয়ার ও তাঁর স্ত্রী তথা মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারের ছবি! মহারাষ্ট্রের রায়গড় জেলার এই ঘটনা ঘিরে তুঙ্গে বিতর্ক।

রায়গড়ে এনসিপির ব্যানারে নেই অজিত-সুনেত্রার ছবি! অন্তর্ঘাতের অভিযোগ শারদপন্থীদের
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: এনসিপির ব্যানারে নেই প্রয়াত নেতা অজিত পাওয়ার ও তাঁর স্ত্রী তথা মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারের ছবি! মহারাষ্ট্রের রায়গড় জেলার এই ঘটনা ঘিরে তুঙ্গে বিতর্ক। বিষয়টি নিয়ে এনসিপির রাজ্য সভাপতি সুনীল ততকারে ও আরেক প্রভাবশালী নেতা প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে অর্ন্তঘাতের অভিযোগ তুলেছে শারদপন্থী এনসিপি। 

Advertisement

গত ২৭ মার্চ নবনির্বাচিত জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল রায়গড়ে। সেখানে উপস্থিত ছিলেন সুনীল ততকারে। সেই অনুষ্ঠানে ততকারে, তাঁর বোন তথা রাজ্যের মন্ত্রী অদিতি ও তাঁর ভাই অনিকেতের ছবি থাকলেও ছিল না অজিত পাওয়ারের ছবি। এমনকি উপমুখ্যমন্ত্রী সুনেত্রার ছবিও ছিল না। বিষয়টি নিয়ে সরব হয় শারদপন্থী এনসিপি। অজিতের ভাইপো তথা শারদপন্থী এনসিপি বিধায়ক রোহিত পাওয়ার অভিযোগ করেন, এনসিপির দখল নিতে চাইছেন সুনীল ততকারে ও প্রফুল্ল প্যাটেল। 
বিতর্ক দানা বাঁধতেই অবশ্য ক্ষমা চেয়েছেন মন্ত্রী অদিতি ততকারে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘এই ধরনের ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। অজিত দাদা ও সুনেত্রা কাকির স্থান আমাদের হৃদয়ে। একটি ব্যানার দেখে দলীয় কর্মীদের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলবেন না।’ সামান্য ‘ভুল’ নিয়ে রাজনীতি করার অভিযোগে শারদ-পন্থী এনসিপিকে খোঁচাও দিয়েছেন অদিতি।  

সম্পর্কিত সংবাদ