Bartaman Logo
৯ জুন, ২০২৬

আমেদাবাদে বিপর্যয়: আগে থেকেই সমস্যা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানে, মার্কিন সংস্থার দাবিতে শোরগোল

আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল আমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার শিকার বিমানটিতে। মার্কিন তদন্তকারী সংস্থা ‘ফাউন্ডেশন ফর এভিয়েশন সেফটি’র রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।

আমেদাবাদে বিপর্যয়: আগে থেকেই সমস্যা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানে, মার্কিন সংস্থার দাবিতে শোরগোল
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল আমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার শিকার বিমানটিতে। মার্কিন তদন্তকারী সংস্থা ‘ফাউন্ডেশন ফর এভিয়েশন সেফটি’র রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, ওই বিমান দুর্ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ উপেক্ষা করা হয়েছে। সংস্থার বক্তব্য, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আগে থেকেই গুরুতর ত্রুটি ছিল। বিশেষ করে একটি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্যানেল বহুবার বিকল হয়েছিল। অন্তত তিনবার সেই অংশ পরিবর্তন করতে হয়। এই ত্রুটির কারণে আগে ধোঁয়া বের হওয়া, তার পুড়ে যাওয়া এবং শর্ট সার্কিটের মতো বিপজ্জনক ঘটনা ঘটেছিল বলেও দাবি করেছে ওই মার্কিন সংস্থা।

Advertisement

উল্লেখ্য, আমেদাবাদে বিমান দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। মার্কিন সংগঠনের দাবি, নিরপেক্ষভাবে তদন্ত করা হয়নি। অভিযোগ, বিমানের যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত নথি কয়েক মাস ধরে তদন্তকারীদের কাছে পাঠানোর চেষ্টা করেছে তারা। কিন্তু কোনো উত্তর মেলেনি। তাদের অনুমান, বিমান সংস্থা এবং নির্মাতা সংস্থার কাছেও এই ত্রুটির তথ্য আগে থেকেই ছিল। তবু সেগুলি তদন্তে গুরুত্ব পায়নি। মার্কিন সংস্থার মতে, দীর্ঘদিন ধরে একই ধরনের প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত মিলেছে। তাই এই ত্রুটিই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। অন্যদিকে তদন্তকারী সংস্থা জানিয়েছে, চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা ।

সম্পর্কিত সংবাদ