Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিমান বাতিল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর

মঙ্গলবার দেশের একাধিক বিমানবন্দরে উড়ান পরিষেবা বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। সীমান্তে উত্তেজনার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

বিমান বাতিল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: মঙ্গলবার দেশের একাধিক বিমানবন্দরে উড়ান পরিষেবা বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। সীমান্তে উত্তেজনার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সূত্রের খবর, আগামী কয়েকদিনের জন্য পরিষেবা বন্ধ রাখতে পারে এই দুই সংস্থা। বিবৃতি দিয়ে ইন্ডিগো জানিয়েছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও রাজকোটে কোনও পরিষেবা পাওয়া যাবে না।  অন্যদিকে, জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভূজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটে পরিষেবা বন্ধ রাকার সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ