Bartaman Logo
৯ জুন, ২০২৬

১৪ মাসের মধ্যে জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ায় যান্ত্রিক গোলযোগের সংখ্যা সবচেয়ে বেশি, দাবি রিপোর্টে

গত বছর আমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ২৬০ জনের। তারপর থেকে নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছিল বিমান সংস্থাটি।

১৪ মাসের মধ্যে জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ায় যান্ত্রিক গোলযোগের সংখ্যা সবচেয়ে বেশি, দাবি রিপোর্টে
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

নয়াদিল্লি: গত বছর আমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ২৬০ জনের। তারপর থেকে নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছিল বিমান সংস্থাটি। কিন্তু রিপোর্ট বলছে, গত ১৪ মাসের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি যান্ত্রিক গোলযোগের শিকার হয়েছে এয়ার ইন্ডিয়া। ইঞ্জিন অয়েল, জ্বালানি লিকের মতো সমস্যার জন্য ভুগতে হয়েছে যাত্রীদের। জানুয়ারি মাসে এয়ার ইন্ডিয়ার প্রতি এক হাজার উড়ানে ১.০৯টি যান্ত্রিক সমস্যা হয়েছে। গত বছরের ডিসেম্বরে প্রতি হাজার উড়ানপিছু এই সংখ্যা ছিল ০.২৬। তার আগের কয়েক মাসের তথ্য অবশ্য পাওয়া যায়নি। জানুয়ারি মাসে ১৭ হাজার ৫০০টি উড়ান পরিচালনা করেছিল এয়ার ইন্ডিয়া। এর মধ্যে ২৩টি উড়ানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। যেমন, দুবাই-মুম্বই রুটের একটি বিমানের জ্বালানি তেলের মান ‘খারাপ’ বলে ধরা পড়ে। গত ১২ জানুয়ারি দিল্লি থেকে দুবাইগামী একটি বিমান টেকঅফের পরেও ফিরে আসে। কারণ, ওই বিমানটির শৌচাগারে জল ছিল না। এছাড়া আরও জটিল কিছু যান্ত্রিক গোলযোগের শিকারও হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। এর মধ্যে ২১টি ঘটনায় বিমান সংস্থা আনুষ্ঠানিকভাবে তদন্ত করেছিল। এয়ার ইন্ডিয়ার নথিতে বলা হয়েছে, এই ধরনের ঘটনা যাতে আর না হয়, তার জন্য ফ্লাইট অপারেশন, প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে উন্নতির উপর জোর দেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ