Bartaman Logo
৯ জুন, ২০২৬

অতিরিক্ত ফি মকুব, বিমান যাত্রায় আরও একধিক সুবিধা

বিমানের আসন নির্বাচনের ক্ষেত্রে যাত্রীদের বড়ো সুরাহা। অর্ন্তদেশীয় বিমানের ৬০ শতাংশ আসনকে ফি-মুক্ত করার নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

অতিরিক্ত ফি মকুব, বিমান যাত্রায় আরও একধিক সুবিধা
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিমানের আসন নির্বাচনের ক্ষেত্রে যাত্রীদের বড়ো সুরাহা। অর্ন্তদেশীয় বিমানের ৬০ শতাংশ আসনকে ফি-মুক্ত করার নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। পাশাপাশি একই পিএনআরে (প্যাসেঞ্জার নেম রেকর্ড) টিকিট কাটা যাত্রীদের পাশাপাশি আসন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছ নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে খেলার সরঞ্জাম, বাদ্যযন্ত্র, পোষ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রেও।

Advertisement

বিমানে নিজের পছন্দমতো আসনে নির্বাচনের জন্য অতিরিক্ত ফি দিতে হয় যাত্রীদের। আসনের লেগস্পেস সহ অন্যান্য সুযোগ সুবিধা অনুযায়ী নির্ধারিত হয় ফি। এতদিন বিমানের ২০ শতাংশ আসন ছিল ফি-মুক্ত। এবার সেই সংখ্যাটা দাঁড়াল ৬০ শতাংশ। অন্যদিকে, বিমানে ক্রীড়া সরঞ্জাম ও বাদ্যযন্ত্র পরিবহণ নিয়েও যাত্রীদের অভিযোগ বহুদিনের। বারবার সেইসব মূল্যবান সরঞ্জাম ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বিমান সংস্থাগুলির বিরুদ্ধে। নতুন নির্দেশিকায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বলেছে, ‘ক্রীড়া সরঞ্জাম ও বাদ্যযন্ত্র পরিবহণের ক্ষেত্রে যাত্রীবান্ধব নীতি গ্রহণ করতে হবে।’ 
পাশাপাশি কেন্দ্রের নির্দেশ, বিমান বাতিল, বিলম্ব ও অনান্য ক্ষেত্রে যাত্রীদের অধিকার সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে ওয়েবসাইটে। সেগুলি থাকতে হবে স্থানীয় ভাষাতেও। নতুন নির্দেশিকা জারির পর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই নতুন নিয়ম চালু করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ