Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে দুর্ঘটনা, ক্যাবকে ধাক্কা মেরে ডিভাউডারে উঠল গাড়ি

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা। অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠল এসইউভি গাড়ি। ভেঙে পড়ল লাইটপোস্টও।

সল্টলেকে দুর্ঘটনা, ক্যাবকে ধাক্কা মেরে ডিভাউডারে উঠল গাড়ি
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা। অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠল এসইউভি গাড়ি। ভেঙে পড়ল লাইটপোস্টও। জখম এক মহিলা-সহ মোট চারজন। আজ, বৃহস্পতিবার সকাল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সল্টলেক থেকে নিউটাউন যাওয়ার রাস্তায়, উইপ্রো মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড গতিতে এসে গাড়িটি প্রথমে একটি ক্যাবকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি সোজা রাস্তার পাশে থাকা ডিভাইডারের উপর উঠে যায়। লাইট পোস্টে এবং একটি গাছেও ধাক্কা মারে। তাতে জখম হন গাড়িতে থাকা এক মহিলা এবং তিনজন পুরুষ। বর্তমানে তাঁদের মধ্যে ২ জন স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আহতদের উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়। এর জেরে সল্টলেক থেকে নিউটাউনগামী রাস্তায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল সেটি এখনও পর্যন্ত জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। যান্ত্রিক গোলযোগ না কী চালক ঘুমিয়ে পড়েছিলেন বা মদ্যপ অবস্থায় ছিলেন সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ