Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ক্ষেপণাস্ত্র ঠেকাল আবু ধাবি, জখম ৫ ভারতীয় সহ ১২

যুদ্ধের ৩৫তম দিন। আমেরিকা-ইজরায়েলকে জবাব দিতে এখনও পশ্চিম এশিয়ার দেশগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এরইমাঝে শুক্রবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাল আবু ধাবি।

ক্ষেপণাস্ত্র ঠেকাল আবু ধাবি, জখম ৫ ভারতীয় সহ ১২
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: যুদ্ধের ৩৫তম দিন। আমেরিকা-ইজরায়েলকে জবাব দিতে এখনও পশ্চিম এশিয়ার দেশগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এরইমাঝে শুক্রবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাল আবু ধাবি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড়ো বিপদ আটকানো গেলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুন লেগে যায়। এর জেরে শহরের আজবান এলাকায় মোট ১২ জন জখম হয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়। যদিও তাঁদের আঘাত ততটা গুরুতর নয়। বাকি সাতজন নেপালের বাসিন্দা। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে আবু ধাবি গ্যাস প্লান্টের কাজকর্মও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সেখানেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানা গিয়েছে। এর আগে ২৬ মার্চ আবু ধাবির সোয়েহানে ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছিল। সেখানেও ধ্বংসাবশেষের আঘাতে এক ভারতীয় সহ দু’জনের মৃত্যু হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ