Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হকি লিগ ফাইনালে মর্যাদার ডার্বি

কলকাতা হকি লিগের ফাইনাল ঘিরে পারদ চড়ছে ময়দানে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের হকি স্টেডিয়ামে মুখোমুখি মোহন বাগান-ইস্ট বেঙ্গল।

হকি লিগ ফাইনালে মর্যাদার ডার্বি
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হকি লিগের ফাইনাল ঘিরে পারদ চড়ছে ময়দানে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের হকি স্টেডিয়ামে মুখোমুখি মোহন বাগান-ইস্ট বেঙ্গল। গ্রুপ লিগে লাল-হলুদ ব্রিগেডকে ৪-১ গোলে পরাস্ত করেছিল মোহন বাগান। ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে তৈরি সিমরনজোৎ সিংয়ের দল। ববি সিং ধামি, রাহিল, সুদেবরা দুরন্ত ফর্মে। অন্যদিকে, পাশার দান উলটে দিতে তৈরি ইস্ট বেঙ্গল কোচ যোগরাজ সিং। পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। তা কাটিয়ে উঠতে মরিয়া যোগরাজ। উল্লেখ্য, গতবার ইস্ট বেঙ্গলকে টেক্কা দিয়ে হকির ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মোহন বাগান। চলতি মরশুমেও খেতাব ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী তারা। পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে গোল তুলে নিতে চায় সবুজ-মেরুন শিবির।

Advertisement

 ম্যাচ শুরু বিকেল ৪টেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ