Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে ভেঙে পড়ল শেডের একাংশ

আজ, রবিবার দুপুর একটা নাগাদ হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে এক নম্বর সাবওয়ের কাছে একটি কংক্রিটের শেডের একাংশ...

হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে ভেঙে পড়ল শেডের একাংশ
  • ১৯ অক্টোবর, ২০২৫ ২০:১০
Prefer us on Google

আজ, রবিবার দুপুর একটা নাগাদ হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে এক নম্বর সাবওয়ের কাছে একটি কংক্রিটের শেডের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে ছুটির দিন হওয়ায় এদিন সেখানে খুব একটা ভিড় ছিল না। এদিনের দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোলাবাড়ি থানার পুলিশ। ওই জায়গায় আপাতত বাস না দাঁড় করানোর জন্য কন্ডাক্টর এবং ড্রাইভারদের নির্দেশ দিয়েছেন পুলিশ আধিকারিকরা। বাসস্ট্যান্ডের সংস্কারের দায়িত্ব কেএমডিএ-র। দ্রুত ওই এলাকাটি পরিদর্শন করে বিপদজ্জনক জায়গাগুলিকে চিহ্নিত করার জন্য দপ্তরকে লিখিতভাবে জানিয়েছে হাওড়া পুরসভা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ