Bartaman Logo
৯ জুন, ২০২৬

একটুর জন্য নিস্তার! মহারাষ্ট্রের বিজেপি নেত্রীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিতেই বাতিল নির্বাচনী প্রচার যাত্রা

গত ২৮ জানুয়ারি অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে আজ ফের নির্বাচনী প্রচারে যাওয়ার আগেই মহারাষ্ট্রের বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডের হেলিকপ্টারে দেখা দিল যান্ত্রিক ত্রুটি।

একটুর জন্য নিস্তার! মহারাষ্ট্রের বিজেপি নেত্রীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিতেই বাতিল নির্বাচনী প্রচার যাত্রা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:০২
Prefer us on Google

মুম্বই, ৩ ফেব্রুয়ারি: গত ২৮ জানুয়ারি অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে আজ ফের নির্বাচনী প্রচারে যাওয়ার আগেই মহারাষ্ট্রের বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডের হেলিকপ্টারে দেখা দিল যান্ত্রিক ত্রুটি। পাইলট সতর্ক করতেই নির্বাচনী সফর বাতিল করলেন বিজেপি নেত্রী।

Advertisement

সূত্রের খবর, আসন্ন জেলা পরিষদের নির্বাচনের প্রচারের উদ্দেশে মহারাষ্ট্রের শম্ভাজিনগর থেকে লাতুরে যাওয়ার কথা ছিল নেত্রীর। কিন্তু উড়ানের আগেই হেলিকপ্টারে কোনও এক যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের। সেই খবর জানাতেই কপ্টার থেকে নেমে আসেন নেত্রী। এর পরেই তড়িঘড়ি তাঁর সফর বাতিল করেন। তবে ঠিক কী ধরণের ত্রুটি দেখা গিয়েছে সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানানো হয়নি। 

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি নির্বাচনী প্রচারে যাওয়ার পথে অবতরণের সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় অজিত পাওয়ার সহ বিমানে থাকা বাকি ৫ জনের। তারই মধ্যে পুনরায় বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির ঘটনায় যথারীতি হুলস্থুলু বেঁধে গিয়েছে। 

 

সম্পর্কিত সংবাদ