আজ, বৃহস্পতিবার ছিল স্বনির্ভর বাংলা শিবিরের শেষদিন। এদিন পর্যন্ত যুবসাথী প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লক্ষ। যার মধ্যে শিবিরে এসে আবেদন জমা দিয়েছেন ৬৫ লক্ষ ৫৭৯ জন। আর অনলাইনে আবেদন জমা পড়েছে প্রায় ১৯ লক্ষ (রাত পর্যন্ত এই সংখ্যা আরও বাড়বে)। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছে আড়াই লক্ষেরও বেশি। আর ক্ষেতমজুরের জন্য আর্থিক সহায়তার আবেদন সংখ্যা প্রায় ২৫ লক্ষ।



