Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নদীয়ার পলাশী পাড়ায় উদ্ধার ৮১ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

বড় সাফল্য পলাশী পাড়া থানার পুলিশের। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পলাশী পাড়া থানার ঝুলতলা এলাকা থেকে একটি যাত্রীবাহী চারচাকা গাড়িকে আটক করে তল্লাশি চালায় পুলিশ।

নদীয়ার পলাশী পাড়ায় উদ্ধার ৮১ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট: বড় সাফল্য পলাশী পাড়া থানার পুলিশের। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পলাশী পাড়া থানার ঝুলতলা এলাকা থেকে একটি যাত্রীবাহী চারচাকা গাড়িকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটি থেকে চারটি বস্তা উদ্ধার হয়। বস্তা খুললে পুলিশ দেখতে পায় সেগুলিতে গাঁজা রয়েছে। যার পরিমাণ প্রায় ৮১ কেজি। গাড়ি থেকে গাঁজার বস্তাগুলি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি গাড়ির চালক-সহ তিনজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

ধৃতদের আজ, বুধবার কৃষ্ণনগর আদালতে তোলা হবে। ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন কোচবিহার থেকে গাঁজার বস্তা নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেগুলি নিয়ে যাওয়া  হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ইব্রাহিম শেখ, হাফিজুল শেখ এবং নূর হক মল্লিক। প্রথম দু’জনের বাড়ি পলাশী পাড়া থানার বার্নিয়া এবং বারুই পাড়ায়। অপরজনের বাড়ি নাকাশি পাড়া থানা এলাকায়। এর আগে ২০২০ সালে হাফিজুল মাদক কারবারের জন্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ