Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

জাপানে ৭.৪ মাত্রার কম্পন, আছড়ে পড়ল সুনামি

সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ইওয়াতে প্রশাসনিক এলাকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ভূমিকম্প হয়।

জাপানে ৭.৪ মাত্রার কম্পন, আছড়ে পড়ল সুনামি
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

টোকিও: সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ইওয়াতে প্রশাসনিক এলাকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ভূমিকম্প হয়। উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে। একশো কিলোমিটারেরও বেশি দূরে টোকিও শহরেও কম্পন অনূভূত হয়েছে। ভূমিকম্পের ৪০ মিনিট পর ইওয়াতের কুজির একটি বন্দরে ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আছড়ে পড়েছে। তবে আরও বড় সুনামির সতর্কবার্তা জারি করেছে জাপান আবহাওয়া দপ্তর। তাদের আশঙ্কা, ঢেউয়ের উচ্চতা ছাড়াতে পারে ১০ ফুট।

Advertisement

উপকূল ও নদীর পাড় থেকে নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের যতটা সম্ভব উঁচু এলাকায় বা কোনো আশ্রয় শিবিরে নিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের নির্দেশ, একাধিকবার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। সতর্কবার্তা তুলে না নেওয়া পর্যন্ত কেউ যেন আশ্রয়স্থল ছেড়ে বাইরে না বের হন। সতর্কতা জারি করেছে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরও।

Advertisement
সম্পর্কিত সংবাদ