Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৭০ দোকানদার পেলেন চাবি, বড়ো কাছারি মন্দিরে অভিষেক

বছর দেড়েক আগে বড়ো কাছারি মন্দির সংলগ্ন ৭০টি দোকান পুড়ে গিয়েছিল। সেগুলি পুনর্নির্মাণ করে অবশেষে তার চাবি তুলে দেওয়া হল প্রাপকদের হাতে।

৭০ দোকানদার পেলেন চাবি, বড়ো কাছারি মন্দিরে অভিষেক
  • ১৬ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বছর দেড়েক আগে বড়ো কাছারি মন্দির সংলগ্ন ৭০টি দোকান পুড়ে গিয়েছিল। সেগুলি পুনর্নির্মাণ করে অবশেষে তার চাবি তুলে দেওয়া হল প্রাপকদের হাতে। রবিবার ভোট ঘোষণার আগেই ডায়মন্ডহারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চাবি ও শংসাপত্র সংগ্রহ করেন দোকান মালিকরা। তার আগে একবার নবনির্মিত ওই স্টলগুলি ঘুরেও দেখেন অভিষেক। তাঁর উদ্যোগেই নবরূপ পেয়েছে মন্দির প্রাঙ্গণ। এরপর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যান তিনি। সাংসদ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক কর্তারা, সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন নস্কর সহ অন্যান্যরা। বড়ো কাছারি মন্দির মোড়ে রাস্তায় হঠাৎই এক প্রবীণ সাইকেল থেকে পড়ে যান। তখন সাংসদ সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁকে দেখে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে এসে নিজে ওই প্রবীণ ব্যক্তিকে রাস্তা থেকে তোলেন। তাঁর কোথাও লেগেছে কি না জানতে চেয়ে প্রবীণ মানুষটির সুস্থতা কামনা করেন সাংসদ।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ