Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

৭০-৮০ শতাংশ নেতা পর্ন দেখেন, বিস্ফোরক পাপ্পু

রাজনীতির সঙ্গে যুক্ত মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন সাংসদ পাপ্পু যাদব। তাঁকে নোটিস পাঠিয়েছে বিহারের রাজ্য মহিলা কমিশন।

৭০-৮০ শতাংশ নেতা পর্ন দেখেন, বিস্ফোরক পাপ্পু
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজনীতির সঙ্গে যুক্ত মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন সাংসদ পাপ্পু যাদব। তাঁকে নোটিস পাঠিয়েছে বিহারের রাজ্য মহিলা কমিশন। তাতে দমতে নারাজ বাহুবলী এই নেতা। এবার দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন পাপ্পু। তিনি জানিয়েছেন, নেতাদের ৭০ থেকে ৮০ শতাংশ নেতা অশ্লীল ভিডিয়ো (পর্ন) দেখেন। মঙ্গলবার মালদহে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তার ফাঁকে বিহারের সাংসদ জানিয়েছেন, সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, ৭০ থেকে ৮০ শতাংশ রাজনৈতিক নেতা পর্ন দেখেন। সবার ফোন পরীক্ষা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমার মোবাইলও খতিয়ে দেখা হোক। তাঁর বক্তব্যেই স্পষ্ট যে, মহিলা রাজনীতিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে নোটিস পাঠিয়েছে মহিলা কমিশন। ওই পদক্ষেপকে নিশানা করেই রাজনীতিবিদদের পর্ন-প্রীতির চাঞ্চল্যকর দাবি করেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ