Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

গুজরাতে ডাম্পারের চাকায় পিষ্ট ৭ জন, গ্রেপ্তার চালক

বেপরোয়া গতির ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সাত জনের। গুরুতর আহত আরও চার। গুজরাতের সুরেন্দরনগর জেলার এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গুজরাতে ডাম্পারের চাকায় পিষ্ট ৭ জন, গ্রেপ্তার চালক
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: বেপরোয়া গতির ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সাত জনের। গুরুতর আহত আরও চার। গুজরাতের সুরেন্দরনগর জেলার এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার ভাস্করপাড়া গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। সোমবার ভোররাতে গ্রামের পাশের রাস্তা দিয়ে একদল তীর্থযাত্রী বহুচারা মন্দিরের দিকে যাচ্ছিলেন। পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা এক ডাম্পার তাদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। কাছেই এক যুবক ট্রাকের টায়ার বদলাচ্ছিলেন। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় তাঁরও। গুরুতর জখম চার তীর্থযাত্রীর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ঘাতক ডাম্পারের চালককে। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান এলাকার বিধায়ক পিকে পারমার। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। ঘটনায় শোকের ছায়া নেমেছে তাদের পরিবার তথা গোটা গ্রামে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ