Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঝনদীতে আটকে পড়েন গোসাবার ৭ জন ভোটকর্মী

বড়ো ধরনের বিপদের মধ্যে পড়েছিলেন ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুধবার ভোটগ্রহণ শেষ করে ফেরার পথে ঝড়-বৃষ্টিতে মাঝনদীতে আটকে পড়েছিলেন সাতজন ভোটকর্মী।

মাঝনদীতে আটকে পড়েন গোসাবার ৭ জন ভোটকর্মী
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বড়ো ধরনের বিপদের মধ্যে পড়েছিলেন ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুধবার ভোটগ্রহণ শেষ করে ফেরার পথে ঝড়-বৃষ্টিতে মাঝনদীতে আটকে পড়েছিলেন সাতজন ভোটকর্মী। গোসাবার কুমিরমারি থেকে ফেরার সময় রায়মঙ্গল নদীতে আটকে পড়েন তাঁরা। ওইদিন সন্ধ্যার পর থেকেই আবহাওয়া খারাপ হয়। ভোট শেষ করে ফেরার সময় বড়ো বড়ো ঢেউয়ে দুলতে থাকে তাঁদের নৌকা। বিপদ বুঝে নোঙর করে দেয় মাঝি। একদিকে দুর্যোগ ও অন্যদিকে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এক ভোটকর্মী সেই দৃশ্য ভিডিয়ো করেন। তা ভাইরাল হয়েছে (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বর্তমান)। তাতে দেখা যাচ্ছে, বিদ্যুতের ঝলকানির সঙ্গে বাজ পড়ার আওয়াজ। উথাল-পাতাল ঢেউয়ে দুলছে তাঁদের নৌকা। এক ভোটকর্মী বলছেন, আমরা সাতজন ভোটকর্মী এই দুর্যোগের মধ্যে আটকে আছি। খুব ঝড়-বৃষ্টি হচ্ছে। কীভাবে ফিরব জানি না। আতঙ্কে আছি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আবহাওয়ার উন্নতি হলে মাঝি নৌকা নিয়ে নিরাপদে ফিরে আসেন গোসাবার ঘাটে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ