


ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপ ফুটবলে লায়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে মহিলা রেফারিদের। শুক্রবার ফিফার গ্লোবাল সকার বডি মোট ৫২ জন রেফারির নামের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে ৬ জন মহিলা রেফারি। আমেরিকার টোরি পেনসো ও মেক্সিকোর ক্যাটিয়া গার্সিয়া বাঁশি হাতে ম্যাচ পরিচালনা করবেন। এছাড়া রয়েছেন তিনজন সহকারী রেফারি ও একজন ভিডিয়ো অফিসিয়াল হিসেবে সুযোগ পেয়েছেন। উল্লেখ্য, গত কাতার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছিলেন তিনজন মহিলা রেফারি। সহকারী রেফারির ভূমিকায় ছিলেন আরও তিনজন।