Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রা ডিভিশনে ফের ৩ জোড়া ট্রেন বাতিল

আদ্রা ডিভিশনে ফের ৩ জোড়া ট্রেন বাতিল
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: ফের আদ্রা ডিভিশনে সপ্তাহব্যাপী ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে। ২৮এপ্রিল থেকে ৪মে পর্যন্ত রেলের ইন্টারলকিং, সিগন্যালিং সহ নানা রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই জন্য তিন জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। দু’জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রবিবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। দিনের পর দিন লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। আদ্রার ডিআরএম সুমিত নারুলা বলেন, এখন ডিভিশনজুড়ে প্রচুর কাজ হচ্ছে। সেই জন্য মাঝে মধ্যে কিছু ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়। রেলের তরফে জানানো হয়েছে, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা দৈনিক মেমু প্যাসেঞ্জার ২৮-৩০ এপ্রিল এবং ২-৪ মে বন্ধ রাখা হয়েছে। ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ দৈনিক মেমু এক্সপ্রেস ২৮এপ্রিল ও ১মে চলাচল করবে না। ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক মেমু প্যাসেঞ্জারের পরিষেবা ৪মে বন্ধ রাখা হয়েছে।

Advertisement

৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর দৈনিক মেমু প্যাসেঞ্জার ২৮এপ্রিল, ২ ও ৪মে বিষ্ণুপুর পর্যন্ত চলাচল করবে। ওই কয়েকদিন বিষ্ণুপুর-মেদিনীপুরের মধ্যে এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। ৬৮০৫৬/৬৮০৬০ টাটা-আসানসোল-বরাভূম দৈনিক প্যাসেঞ্জার ২৮ ও ৩০ এপ্রিল এবং ৩ ও ৪ মে আদ্রা পর্যন্ত চলাচল করবে।
নিত্যযাত্রী আশালতা দেবী, সূর্য মাণ্ডি বলেন, তিনবছর ধরে বলা হচ্ছে, উন্নয়নমূলক কাজের জন্য নাকি লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। কিন্তু কোথায় উন্নয়নমূলক কাজ হচ্ছে-সেটা এখনও চোখে পড়েনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ