মুম্বই: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী। বুধবার মুম্বই উপকূলে অভিযান চালিয়ে ২৫০০ কেজির বেশি মাদক বাজেয়াপ্ত করল নৌসেনা। গত ৩১ মার্চ নৌবাহিনীর বিমান পশ্চিম ভারত মহাসাগরে সন্দেহভাজন একটি ভেসেলের গতিবিধি দেখতে পায়। খবর পেয়ে সেটিকে ধাওয়া করে নৌবাহিনীর জাহাজ আইএনএস তর্কশ। নৌবাহিনীর একটি কপ্টারও অভিযানে নামানো হয়। মেরিন কমান্ডোরা ওই নৌযান থেকে মোট ২৫০০ কেজি মাদক বাজেয়াপ্ত করেন। তার মধ্যে রয়েছে ২৩৮৬ কেজি হাসিস এবং ১২১ কেজির বেশি হেরোইন। পাশাপাশি পাচারকারীদেরও গ্রেপ্তার করা হয়েছে। ওই মাদক কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



