Bartaman Logo
৯ জুন, ২০২৬

বাতিল ২০০টি উড়ান, সাময়িক বন্ধ ১৮টি বিমানবন্দর

ভারতের প্রত্যাঘাতের পর ল্যাজেগোবরে অবস্থা পাকিস্তানের। ‘অপারেশন সিন্দুরে’ পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর  সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় সীমান্তে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে।

বাতিল ২০০টি উড়ান, সাময়িক বন্ধ ১৮টি বিমানবন্দর
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের প্রত্যাঘাতের পর ল্যাজেগোবরে অবস্থা পাকিস্তানের। ‘অপারেশন সিন্দুরে’ পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর  সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় সীমান্তে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে। সেই সঙ্গে সীমান্ত লাগোয়া বিভিন্ন রাজ্যগুলিতে অসামরিক বিমান চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর জেরে অন্তত ২০০টি বিমান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাময়িকভাবে বন্ধ থাকছে ১৮টি বিমানবন্দর। তালিকায় রয়েছে শ্রীনগর, লে, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সলমীর, সিমলা, ধর্মশালা, জামনগর সহ দেশের উত্তর ও পশ্চিমভাগের একাধিক এয়ারপোর্ট। ইন্ডিগো জানিয়েছে,  আগামী ১০ মে সকাল পর্যন্ত অমৃতসর, শ্রীনগর মিলিয়ে প্রায় ১৬৫টি উড়ান বাতিল থাকবে। এরফলে যাত্রীর সমস্যার কথা অনুধাবন করে বেশ কিছু ছাড়েরও ঘোষণা করেছে বিমান পরিবহণ সংস্থাগুলি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ