ইটভাটার চুল্লিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনা। মৃত্যু হল দুই শ্রমিকের। জানা গিয়েছে, মিনাখাঁ থানার অন্তর্গত জয়গ্রাম এলাকায় একটি ইটভাটার চুল্লি সংস্কারের কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। বাঁশের ভাড়া বেঁধে তারা কাজ করছিলেন। আচমকা সেই ভাড়াটি ভেঙে যায়। ঘটনার জেরে তিনজন শ্রমিক উপর থেকে নীচে পড়ে যান। তাঁদের মধ্যে দু’জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। তাঁদের নাম নিমাই এবং হাফিজুল গাজি।


