Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মায়ানমারে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ২ জীবিত ব্যক্তি

কেটে গিয়েছে পাঁচদিন। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ আর লাশ।

মায়ানমারে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ২ জীবিত ব্যক্তি
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নেপি দ: কেটে গিয়েছে পাঁচদিন। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ আর লাশ। এরইমাঝে আশার আলো। বুধবার ধ্বংসাবশেষ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল দুই ব্যক্তিকে। এদের মধ্যে একজনের নাম নাইং লিন তুন (২৬)। উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, এন্ডোস্কোপিক ক্যামেরাতেই প্রথমে নাইংয়ের অবস্থান ধরা পড়ে। এরপর পাশে একটি গর্ত করে তাঁকে বের করে আনা হয়। ধুলো বালি মাখা শরীরে জামা ছিল না। অত্যন্ত দুর্বল ছিল নাইং। তবে জ্ঞান ছিল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তিনি ওই হোটেলেই কাজ করছিলেন। ভূমিকম্প মুহূর্তে সব তছনছ করে দেয়। ধ্বংসস্তূপে আটকে পড়েন নাইং। এদিন সাগাইংয়ে একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও একজনকে উদ্ধার করা হয়েছে। তাঁর সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। 

Advertisement

শুক্রবার থেকে মায়ানমারে সমানে চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এরইমাঝে উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানকার গৃহযুদ্ধ। ইতিমধ্যেই একাধিক জায়গায় বোমা হামলা চালিয়েছে মায়ানমারের জুন্টা সেনা। ২৮ মার্চ ভূমিকম্পের দিন থেকে ৩১ মার্চ পর্যন্ত মায়ানমারের সাতটি শহরে বিমান হানা চালিয়েছে জুন্টা সেনা। স্থানীয়দের কথায়, ‘আকাশে বিমান দেখে আমরা ভেবেছিলাম ভূমিকম্পের ত্রাণ এসেছে, কিন্তু পরের মুহূর্তেই একের পর এক বোমা হামলা শুরু হয়।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ