Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

২ নিরাপত্তারক্ষীর জামিন, পুলিশ হেপাজত ৩ লিফটম্যানের

আর জি কর হাসপাতালে লিফট‑কাণ্ডে ধৃত দুই নিরাপত্তারক্ষীকে শর্ত সাপেক্ষে জামিন দিল আদালত। তবে অভিযুক্ত তিন লিফটম্যানের ৩ এপ্রিল পর্যন্ত ফের পুলিশ হেপাজত হয়েছে।

২ নিরাপত্তারক্ষীর জামিন, পুলিশ হেপাজত ৩ লিফটম্যানের
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে লিফট‑কাণ্ডে ধৃত দুই নিরাপত্তারক্ষীকে শর্ত সাপেক্ষে জামিন দিল আদালত। তবে অভিযুক্ত তিন লিফটম্যানের ৩ এপ্রিল পর্যন্ত ফের পুলিশ হেপাজত হয়েছে। বুধবার শিয়ালদহ আদালত এই নির্দেশ দেয়। এদিন মামলাটি আদালতে উঠলে মুখ্য সরকারি কৌঁসুলি স্নেহাংশু ঘোষ ধৃতদের জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন, ‘এই মামলার তদন্তে অভিযুক্ত লিফটম্যানদের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ রয়েছে। সঠিক সময়ে তাঁরা পদক্ষেপ করলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হত। তাই তদন্তের স্বার্থে ধৃতদের ফের পুলিশ হেপাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে।’ ধৃতদের তরফে আইনজীবী সপ্তর্ষি ঘোষ বলেন, ‘এই মামলায় নতুন কোনো অগ্রগতি নেই। সরকার পক্ষ থেকে একই ঘটনা ঘুরিয়ে ফিরিয়ে পুলিশের কাছে পেশ করা হচ্ছে। তাই যে কোনো শর্তে অভিযুক্তদের জামিন মঞ্জুর করা হোক।’ অভিযুক্ত নিরাপত্তারক্ষীদের আইনজীবী বলেন, ‘আমার মক্কেলদের অহেতুক এই মামলায় যুক্ত করা হয়েছে। যার কোনো ভিত্তি নেই। তাঁদের জামিন দেওয়া হোক। তদন্তে তাঁরা পুলিশকে সবরকমভাবে সহযোগিতা করবেন।’ এরপর বিচারক মামলার কেস ডায়েরি খতিয়ে দেখে ওই নির্দেশ দেন।                                                                                                                                

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ