Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে আত্মঘাতী হানায় হত ২ পুলিশ

ফের পুলিশকর্মীদের উপর আত্মঘাতী হামলা পাকিস্তানে। মঙ্গলবার ভাক্কার জেলায় এই আত্মঘাতী বিস্ফোরণে দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

পাকিস্তানে আত্মঘাতী হানায় হত ২ পুলিশ
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ফের পুলিশকর্মীদের উপর আত্মঘাতী হামলা পাকিস্তানে। মঙ্গলবার ভাক্কার জেলায় এই আত্মঘাতী বিস্ফোরণে দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার পুলিশ কর্মী। হামলার দায় স্বীকার করেছে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান নামের একটি জঙ্গি সংগঠন। তারা জানিয়েছে, আত্মঘাতী ওই জঙ্গির নাম আবু দারদা।

Advertisement

ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, হলুদ কুর্তা-পাজামা পরিহিত ওই জঙ্গির গায়ে জড়ানো রয়েছে একটি কালো শাল। দ্রুত পায়ে সে চেকপোস্টে কর্তব্যরত পুলিশকর্মীদের দিকে এগিয়ে যায়। তারপরেই বিস্ফোরণ। ভাক্কারের জেলা পুলিশ আধিকারিক শাহজাদ রফিক জানিয়েছেন, ‘ডেরা ইসমাইল খান সংলগ্ন এলাকায় সার্চ অপারেশন চলছিল। তখনই ওই জঙ্গি হামলা হয়।’ পুলিশ জানিয়েছে, ঘটনার জেরে ওই রাস্তা দিয়ে যাবতীয় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গত কয়েকদিন ধরেই একের পর এক জঙ্গি হানায় কার্যত নাভিশ্বাস উঠেছে পাক প্রশাসনের। এই সব হামলার পিছনে রয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামের জঙ্গি সংগঠন। যাদের সঙ্গে আফগানিস্তানের তালিবানের সরাসরি যোগ রয়েছে বলে বারবার দাবি করেছে শাহবাজ শরিফ সরকার। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তান।

সম্পর্কিত সংবাদ