Bartaman Logo
৯ জুন, ২০২৬

আরও ২টি ‘লঞ্চপ্যাড’, বার্তা ইসরো চেয়ারম্যানের

দু’বছরের মধ্যে আরও দু’টি সক্রিয় লঞ্চপ্যাড পেতে চলেছে ইসরো। একটি তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়।

আরও ২টি ‘লঞ্চপ্যাড’, বার্তা ইসরো চেয়ারম্যানের
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কন্যাকুমারী: দু’বছরের মধ্যে আরও দু’টি সক্রিয় লঞ্চপ্যাড পেতে চলেছে ইসরো। একটি তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়। দ্বিতীয়টি তামিলনাড়ুর কুলসেকরাপাত্তিনমে। এর জেরে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অভিযান চালাতে পারবে ভারত। এমনটাই জানালেন ইসরো চেয়ারম্যান ভি নায়ায়ণন। ইতিমধ্যে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করেছে ভারত। পরবর্তী লক্ষ্যমাত্রা চাঁদ থেকে মাটি ও পাথরের নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনা। ২০২৮ সালে সেই লক্ষ্যে পাড়ি দেবে ইসরোর চন্দ্রযান-৪। বিভিন্ন বিদেশি সংস্থার উপগ্রহকেও সফলভাবে মহাকাশে পৌঁছে দিয়েছে ইসরো। নারায়ণন বলেন, ‘৩৪টি দেশের জন্য ৪৩৩টি উপগ্রহ পাঠানো হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশই হয়েছে গত ১০ বছরে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ