Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

এনকাউন্টারে খতম ২ মাওবাদী

ফের মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুরে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই মাওবাদীর। পুলিশ জানিয়েছে, এদিন ইন্দ্রাবতী নদী লাগোয়া জঙ্গলে দু’পক্ষের মধ্যে বেশ কয়েকঘণ্টা গুলির লড়াই চলে।

এনকাউন্টারে খতম ২ মাওবাদী
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুরে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই মাওবাদীর। পুলিশ জানিয়েছে, এদিন ইন্দ্রাবতী নদী লাগোয়া জঙ্গলে দু’পক্ষের মধ্যে বেশ কয়েকঘণ্টা গুলির লড়াই চলে। এনকাউন্টার শেষে দুই মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এসএলআর, ইনসাস ও ১২ বোরের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাহিনী। 

Advertisement

অন্যদিকে, কান্ধামাল জেলার কুটিবাড়ি গ্রামের কাছে পাকারি জঙ্গল থেকে এক উচ্চপদস্থ মাওবাদীs নেতার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম অন্বেষ ওরফে রেনু। সে কান্ধামাল-কালাহান্ডি-বৌদ্ধনয়াগড় ডিভিশনে সেকেন্ড কমান্ডার পদে ছিল। সম্প্রতি আত্মসমর্পণ করে দুই মাওবাদী সদস্য নীতু ও রূপা। তারা জেরায় পুলিশকে জানিয়েছে, রেণু আত্মসমর্পণ করতে চেয়েছিল। সেজন্য গত ২৮ জানুয়ারি তাকে নৃশংসভাবে খুন করে ডিভিশনের সিনিয়র নেতা সুকুরু। এরপর রেণুর দেহ পাকারির জঙ্গলে ফেলে দেওয়া হয়। এই তথ্যের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশের একটি টিম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ