Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

বিহারে বজ্রপাতে ৪৮ ঘণ্টায় মৃত ১৯

শিলাবৃষ্টি ও বজ্রপাতে জেরবার বিহার। গত আটচল্লিশ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেগুসরাই ও দ্বারভাঙা জেলায়।

বিহারে বজ্রপাতে ৪৮ ঘণ্টায় মৃত ১৯
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: শিলাবৃষ্টি ও বজ্রপাতে জেরবার বিহার। গত আটচল্লিশ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেগুসরাই ও দ্বারভাঙা জেলায়। এই দুই জেলায় পাঁচজন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও মধুবনীতে তিনজনের মৃত্যু হয়েছে। সহর্ষ ও সমস্তিপুরায় দু’জন করে এবং লক্ষ্মীসরাই ও গয়া জেলায় একজন করে মারা গিয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিহারবাসীর জন্য আরও প্রতিকূল পরিস্থিতি অপেক্ষা করছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। ১২ এপ্রিল পর্যন্ত বিহারজুড়ে বজ্র সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। রাজ্যবাসীকে বজ্রপাতের সময় যতটা সম্ভব ঘরে থাকতে বলা হয়েছে। ফাঁকা মাঠে চাষ আবাদ করতে নিষেধ করেছে প্রশাসন। শিলাবৃষ্টির জেরে বড়সড় ক্ষতির মুখে কৃষকরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ