Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

৫ মাসে সাড়ে ১৮ লাখ রোগী, দেড় লক্ষাধিক ভুগছেন প্রেশার-সুগারে! মোবাইল মেডিকেল ইউনিট

পাঁচ মাসে ২১ হাজারের বেশি ক্যাম্প। সেখানে চিকিৎসা হল সাড়ে ১৮ লক্ষ রোগীর। ১১ নভেম্বর চালু হয়েছিল বিশেষভাবে ২০০টির বেশি বিশেষভাবে নির্মিত অ্যাম্বুলেন্স বা ভ্রাম্যমাণ হাসপাতাল।

৫ মাসে সাড়ে ১৮ লাখ রোগী, দেড়  লক্ষাধিক ভুগছেন প্রেশার-সুগারে! মোবাইল মেডিকেল ইউনিট
  • ২৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁচ মাসে ২১ হাজারের বেশি ক্যাম্প। সেখানে চিকিৎসা হল সাড়ে ১৮ লক্ষ রোগীর। ১১ নভেম্বর চালু হয়েছিল বিশেষভাবে ২০০টির বেশি বিশেষভাবে নির্মিত অ্যাম্বুলেন্স বা ভ্রাম্যমাণ হাসপাতাল। আরেক নাম মোবাইল মেডিকেল ইউনিট বা এমএমইউ। এইসব ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমেই ২৫ এপ্রিল পর্যন্ত এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা হল। এই সাড়ে ১৮ লক্ষ রোগীর মধ্যে প্রায় ১১ লক্ষ মহিলা এবং বাকি সাড়ে ৭ লক্ষের কিছু বেশি পুরুষ। স্বাস্থ্যদপ্তর সূত্রে এমনই জানা গিয়েছে। সূত্রের খবর, এই সাড়ে ১৮ লক্ষ রোগীর মধ্যে হাইপারটেনশন বা ব্লাড প্রেশার ধরা পড়েছে প্রায় ৮৫ হাজারের। সুগার চিহ্নিত হয়েছে প্রায় ৭০ হাজারের। ছানি ধরা পড়েছে ৩ হাজার ৬০০ জনের। প্রসবকালে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন বা ‘হাই রিস্ক মাদার’ হিসেবে চিহ্নিত হয়েছেন প্রায় ৬ হাজার ৯০০ জন মা। যাঁরা এই ক্যাম্পগুলিতে চিকিৎসা করতে আসছেন, ১০টি প্রধান সমস্যার কথা বলেছেন। সেগুলি হল দুর্বলতা, গাঁটে ব্যথা, কাশি, হাইপারটেনশন, টাইপ ২ ডায়াবেটিস, কোমরে ব্যথা, অজানা জ্বর, হার্টের অসুখ প্রভৃতি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ