Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

তালিবানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ১১ পাকিস্তানি সেনার

খাইবার-পাখতুনওয়া এলাকায় পাকিস্তানি সেনার অভিযান। ওরাকজাই এলাকায় তেহরিক-ই-তালিবানের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পাকিস্তানের ১১ জন সেনা।

তালিবানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ১১ পাকিস্তানি সেনার
  • ৯ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নয়াদিল্লি: খাইবার-পাখতুনওয়া এলাকায় পাকিস্তানি সেনার অভিযান। ওরাকজাই এলাকায় তেহরিক-ই-তালিবানের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পাকিস্তানের ১১ জন সেনা। তাঁদের মধ্যে রয়েছে মেজর পদমর্যাদার অফিসারও। এই ঘটনায় পাক তালিবানেরও ১৯ সদস্যর মৃত্যু হয়েছে।  ওরাকজাই এলাকায় বেশ কয়েকজন তালিবানের লুকিয়ে থাকার খবর পেয়ে মঙ্গলবার গভীর রাত থেকে অভিযানে নামে পাক সেনা। শুরু হয় তল্লাশি। এরইমধ্যে আত্মগোপনকারী তালিবান সদস্যরা গুলি চালায়। শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। গত মাসেই খাইবার-পাখতুনওয়া প্রদেশেরই কারক এলাকায় দু’পক্ষের গুলির লড়াইয়ে ১৭ জন পাক তালিবানের মৃত্যু হয়। ওই অভিযানে তিন পুলিস অফিসারও প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকেই আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু  করে পাক সেনা। ওই ঘটনার পরই দেরা ইসমাইল খান এলাকায় সেনা অভিযানে ১৩ জনের মৃত্যু হয়।   হিসেব বলছে, গত তিন মাসে পাকিস্তানজুড়ে জঙ্গি কার্যকলাপ আগের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছে। ওই সময়ে নানা ধরনের নাশকতামূলক ঘটনায় ৯০১ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনওয়া ও বালোচিস্তানে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ