Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লি আদালতে জামিন পেলেন ডেরেক সহ ১০ তৃণমূল নেতা

মঙ্গলবার জামিন পেলেন ডেরেক ও’ব্রায়েন,  দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে সহ তৃণমূলের ১০ নেতা-নেত্রী। গতবছর নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে।

দিল্লি আদালতে জামিন পেলেন ডেরেক সহ ১০ তৃণমূল নেতা
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলবার জামিন পেলেন ডেরেক ও’ব্রায়েন,  দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে সহ তৃণমূলের ১০ নেতা-নেত্রী। গতবছর নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। পরে এনিয়ে একটি মামলা করেছিল দিল্লি পুলিস। এই মামলাতেই  দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালত এদিন তৃণমূলে নেতাদের জামিন মঞ্জুর করেছে। এক্ষেত্রে দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বর্তমানে দলের পাঁচ সাংসদকে জামিন দেওয়া হয়। বাকিদের ব্যক্তিগত বন্ডের পাশাাপাশি দশ হাজার টাকার সিওরটি-তে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ মে ফের মামলার শুনানি হবে।

Advertisement

অন্যদিকে, মুর্শিদাবাদের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় বিশেষ দল তৈরি করে তদন্তের আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আবেদনকারীকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বলা হয়েছে।  বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চ জানিয়ে দেয়, এভাবে সরাসরি সুপ্রিম কোর্টে আসবেন না। তিন-চারটি রাজ্যে একইরকম ঘটনা ঘটলে তখন সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া যায়। প্রথমেই সরাসরি সুপ্রিম কোর্টে আবেদনের বিষয়টি মোটেই সঙ্গত নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ