Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

জ্বালানি সংকটে ১০ পরামর্শ আন্তর্জাতিক সংস্থার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের। হরমুজে আটকে রয়েছে বিভিন্ন দেশের তেল বহনকারী জাহাজ। এর ফলে আগামীতে ব্যাপক জ্বালানি সংকট তৈরি হতে পারে বিশ্বজুড়ে, সতর্ক করল আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)।

জ্বালানি সংকটে ১০ পরামর্শ আন্তর্জাতিক সংস্থার
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের। হরমুজে আটকে রয়েছে বিভিন্ন দেশের তেল বহনকারী জাহাজ। এর ফলে আগামীতে ব্যাপক জ্বালানি সংকট তৈরি হতে পারে বিশ্বজুড়ে, সতর্ক করল আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। তাদের পরামর্শ, প্রয়োজনে বাড়ি থেকে কাজ অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম বাড়ানো হোক। অপ্রয়োজনে বিমান যাত্রা বন্ধ করতে হবে. সড়কপথেও গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখতে হবে। তাতেই তেলের চাহিদা কমানো সম্ভব হবে। পাশাপাশি বিকল্প পদ্ধতি ব্যবহারে জোর দিতে বলা হয়েছে। রান্নায় ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করলে গ্যাসের খরচ কমবে। 

Advertisement

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠে গিয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের জন্য ১০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছে আন্তর্জাতিক সংস্থা। আম জনতাকে গণপরিবহণ ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো এবং তা চালাতে হলে গাড়ির গতি অন্তত ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা কমাতে হবে। প্রয়োজন ছাড়া গ্যাস ব্যবহার কমানোর কথাও বলা হয়েছে। সংস্থার মতে, সপ্তাহে অন্তত তিন দিন বাড়ি থেকে কাজ করলে জ্বালানির খরচ কমবে। এভাবে তেলের খরচ ২ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ