Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমডাঙায় ইএফআরের গাড়ি উল্টে জখম ১০

খড়্গপুর থেকে মুর্শিদাবাদে ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্য পুলিসের আধা সামরিক বাহিনী ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলের (ইএফআর) গাড়ি।

আমডাঙায় ইএফআরের গাড়ি উল্টে জখম ১০
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: খড়্গপুর থেকে মুর্শিদাবাদে ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্য পুলিসের আধা সামরিক বাহিনী ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলের (ইএফআর) গাড়ি। শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে আমডাঙার নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। জখম হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে ন’জন জওয়ান ও একজন গাড়িচালক। স্থানীয় লোকজনই তাঁদের গাড়ি থেকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। তবে প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। 

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১টা নাগাদ খড়্গপুর থেকে মুর্শিদাবাদে যাচ্ছিলেন ইএফআর জওয়ানরা। ১২ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আমডাঙার যুগল কিশোর কলেজের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারান গাড়িচালক। আচমকা বিকল হয়ে যায় গাড়ির ব্রেক ও স্টিয়ারিং। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। তবে সেই সময় গাড়ির গতি বেশি ছিল না। চালক বলেন, সকালে গাড়ি স্টার্ট করার সময় সবকিছু ঠিকঠাকই ছিল। মাঝপথে হঠাৎ কেন স্টিয়ারিং ও ব্রেক ফেল করল, বুঝতে পারছি না। প্রত্যেকেই কমবেশি জখম হয়েছেন। জখম ইএফআর জওয়ান গণেশ রাই বলেন, আমরা খড়্গপুরের হেড কোয়ার্টার থেকে মুর্শিদাবাদে যাচ্ছিলাম ডিউটিতে। তারমধ্যে কী এমন হল, বুঝতে পারছি না। চালক সহ আমরা ১০ জন জখম হয়েছি। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সম্পর্কিত সংবাদ