Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগ, ভবানীপুরে ধৃত ১

গাড়ি রাখা নিয়ে বচসার জেরে হাইকোর্টের এক আইনজীবীকে ইট নিয়ে তাড়া করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকায়। আইনজীবীর পোশাক পরে থাকতে দেখেও তাঁর উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগ, ভবানীপুরে ধৃত ১
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাড়ি রাখা নিয়ে বচসার জেরে হাইকোর্টের এক আইনজীবীকে ইট নিয়ে তাড়া করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকায়। আইনজীবীর পোশাক পরে থাকতে দেখেও তাঁর উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  আইনজীবীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গাড়িচালক সঞ্জয় গুপ্তাকে খুনের চেষ্টার ধারায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আইনজীবী গত ২০ মার্চ সন্ধ্যায় আদালত থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনের রাস্তায় সেই সময় একটি ট্রেলারকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। ওই ট্রেলার থেকে ফ্লোর টাইলস নামানো হচ্ছিল। ট্রেলারটি রাস্তা দখল করে থাকায় আইনজীবী সৌরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গাড়ি নিয়ে বা঩ড়িতে ঢুকতে পারছিলেন না। তাঁর গাড়ির সামনে আরও একটি গাড়ি আটকে ছিল। তিনি এর প্রতিবাদ করে গাড়িটি সরিয়ে নিতে বলেন। লরিচালক বলে, মাল খালাস হলে তবেই ট্রেলার সরানো হবে। এই নিয়ে কথা কাটাকাটি হয়। ওই চালক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। এমনকি, তাঁকে ধাক্কা মারা হয় বলে জানা গিয়েছে। কেড়ে নেওয়া হয় তাঁর মোবাইল ও গাড়ির চাবি। আইনজীবীর দাবি, এরপর একটি ইট তুলে তাঁর দিকে ছোড়ার চেষ্টা করে ওই চালক। ইট দেখে ভয় পেয়ে তিনি কোনোক্রমে পালানোর চেষ্টা করেন। ইট নিয়ে তাঁকে তাড়া করে অভিযুক্ত। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। গোটা ঘটনা জানিয়ে অভিযোগ করলে পুলিশ প্রথমে জামিনযোগ্য ধারায় কেস রুজু করে। বিষয়টি জানতে পারার পরই ওই আইনজীবী বিভিন্ন মহলে যোগাযোগ করেন। চাপে পড়ে পুলিশ ওই আইনজীবীকে ডেকে পাঠিয়ে তাঁর বয়ান রেকর্ড করে। তারপর আদালতে খুনের চেষ্টার ধারা যুক্ত করার জন্য আবেদন করা হয়। আদালত মঞ্জুর করলে ওই ধারা যুক্ত করে মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ