



পেশাদার কারিগরিবিদ, উকিল, চিকিৎসক প্রমুখের উপার্জন বৃদ্ধি। ব্যবসায় কমবেশি বাধা। চিত্তে চাঞ্চল্য।

কাজকর্ম ও উচ্চশিক্ষায় বিশেষ অগ্রগতি। ব্যবসায় বাধা থাকলেও উন্নতি হবে। অর্থভাগ্য শুভ।

দুপুর থেকে রোগভোগে কষ্ট। প্রশাসনিক কাজকর্মে বিশেষ সাফল্য ও অগ্রগতি। ব্যয় যোগ প্রবল।

চিকিৎসক, অধ্যাপক, সাহিত্যিকদের কর্মের প্রসার ও সুনাম। জলীয় দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। মানসিক উত্তেজনা দমন করুন।

উপকৃত জনের বাক্য যন্ত্রণায় মনঃকষ্ট। কাজকর্মে কিছু বাধা আসবে যাবে। শরীরে আঘাত লাগতে পারে।

কর্মকেন্দ্রিক দূরগমনের যোগ। অফিসকর্মীরা উপরওয়ালার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চেষ্টা করুন। স্পন্ডেলাইটিসে কষ্টভোগ।

সাংগঠনিক কাজকর্মে শুভ। কর্মপ্রাপ্তির যোগ। বিদ্যায় উন্নতি।

উদরপীড়ায় কষ্টভোগ। শল্য চিকিৎসক ও বাস্তুবিদদের কর্মের উন্নতি। বাক্যে লাগাম দিন।

ধনভাগ্য অনুকূল। কাজকর্মে সাফল্য ও সুনাম। শরীর-স্বাস্থ্য মোটামুটি

কারও কাছ থেকে সম্পদ প্রাপ্তির যোগ। আর্থিক, বৈষয়িক ও ব্যবসায়িক উন্নতি। সন্তান ভাগ্য অনুকূল।

অর্থাগমের অনুকূল যোগ। রাসায়নিক ও লৌহজাত দ্রব্যের ব্যবসায় বাধা। চর্মজাত দ্রব্যের ব্যবসায়ীদের শুভ সময়। বিদ্যা শুভ।

সৃজনশীল কাজকর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা কমবে। আয় বুঝে ব্যয় করুন। দাম্পত্যে চাপ।