মেষ: কর্মে সংস্থাগত সুপরিবর্তনের যোগ। আর্থিক দিকের উন্নতির সঙ্গে কিঞ্চিৎ সঞ্চয় হতে পারে। বাতের সমস্যায় কষ্ট ভোগ।
বৃষ: কর্মে বিশেষ সাফল্য ও সুনাম। উপার্জন বৃদ্ধির প্রবল সম্ভাবনা। ব্যবসা ভালো হবে। রাজনীতিকদের পক্ষে হঠকারিতা ত্যাগ বাঞ্ছনীয়।
মিথুন: সন্তানের রূঢ় আচরণে দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে সমস্যা বাড়বে। সৃজনশীল কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। বাক্যে সংযত হন।
কর্কট: পুরনো রোগবৃদ্ধিতে স্বাস্থ্য হানি। কাজকর্মে গতি উঠানামা করবে। আয় বাড়বে। মনে অস্থিরতা।
সিংহ: কর্মস্থলে ভুল সিদ্ধান্ত গ্রহণে সমস্যা বৃদ্ধি ও সমালোচিত হতে পারেন। আয়-ব্যয়ের ক্ষেত্রটি অনুকূল। বিজ্ঞান শিক্ষায় অগ্রগতি।
কন্যা: সন্তানের অভব্য আচরণে মনঃকষ্ট। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন না। মানসিক হতাশ ভাব।
তুলা: বিদ্যায় অগ্রগতি। গবেষণায় সাফল্য। শিল্পী, সাহিত্যিকদের পক্ষে দিনটি অনুকূল। অর্থভাগ্য শুভ।
বৃশ্চিক: একাধিক ক্ষেত্র থেকে ধনাগম হবে। ব্যয়ের চাপ থাকবে। মনে অস্থিরতা থাকলেও কাজকর্ম এগবে।
ধনু: নতুন কর্মপ্রাপ্তি ও কর্মকেন্দ্রিক স্থানান্তর গমনে সাফল্য। গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের সাফল্য। উপার্জন বাড়বে।
মকর: সম্পদ বৃদ্ধির অনুকূল যোগ বিদ্যমান। ব্যবসায় ক্রমশ গতি বাড়বে। ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণে সাফল্য।
কুম্ভ: ব্যবসায়িক ভাগ্য অতীব শুভ। ব্যবসার প্রসার ও অগ্রগতি হবে। বিদ্যাশিক্ষা ও সেবামূলক কর্মে দিনটি শুভ।
মীন: একাধিক সূত্রে অর্থ উপার্জন। ব্যয় চাপ কমানোর চেষ্টা করুন। গৃহ পরিবেশে উত্তেজনা থাকবে। শরীর-স্বাস্থ্যের যত্ন নিন।
