Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২৫ জুন থেকে ১০জুলাই পাঁশকুড়া-দীঘা স্পেশাল ট্রেন

রথযাত্রা উপলক্ষ্যে কাল, ২৫ জুন থেকে আরও একটি পাঁশকুড়া-দীঘা স্পেশাল ট্রেন চালাবে রেল। আগামী ১০ জুলাই পর্যন্ত ওই ইএমইউ স্পেশাল চলবে।

২৫ জুন থেকে ১০জুলাই পাঁশকুড়া-দীঘা স্পেশাল ট্রেন
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: রথযাত্রা উপলক্ষ্যে কাল, ২৫ জুন থেকে আরও একটি পাঁশকুড়া-দীঘা স্পেশাল ট্রেন চালাবে রেল। আগামী ১০ জুলাই পর্যন্ত ওই ইএমইউ স্পেশাল চলবে। ওই স্পেশাল সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে ছাড়বে। দীঘায় পৌঁছাবে সকাল ৯টা ২০মিনিটে। সকাল সাড়ে ৯টায় দীঘা থেকে ছাড়বে। বেলা ১১টা ৫০মিনিটে ওই ট্রেন পাঁশকুড়ায় পৌঁছবে। অপরদিকে, আগে থেকে চলা পাঁশকুড়া-দীঘা স্পেশাল ট্রেনটি পাঁশকুড়ায় সকাল ১১টার পরিবর্তে বেলা ১২টা ১৫মিনিটে ছাড়বে। বেলা ২টা ৪০মিনিটে দীঘায় পৌঁছবে।

Advertisement

খড়্গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার নিশান্ত কুমার বলেন, ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত পাঁশকুড়া-দীঘা ইএমইউ স্পেশাল সার্ভিস দেবে রেল।

Advertisement
সম্পর্কিত সংবাদ