Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রদ্ধাঞ্জলি

গানে, কবিতায় দুই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাল আবৃত্তি সংস্থা ‘বলা কওয়া’। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘অন্তর মম’ কবিতাটি পাঠ ও গান দিয়ে রাগ অনুরাগ মিউজিক অ্যাকাডেমি সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সদস্যরা।

শ্রদ্ধাঞ্জলি
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গানে, কবিতায় দুই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাল আবৃত্তি সংস্থা ‘বলা কওয়া’। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘অন্তর মম’ কবিতাটি পাঠ ও গান দিয়ে রাগ অনুরাগ মিউজিক অ্যাকাডেমি সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সদস্যরা। এরপর শুভ্রজ্যোতি ও সায়নের পরিবেশনায় ‘আকাশভরা সূর্যতারা’ ও ‘গভীর রজনী নামিল হৃদয়ে’ গানদুটি শুনতে ভালো লাগে। ভাস্বতী দত্তর পরিবেশনায় ‘কে যাবে পারে’ সকলের মন ছুঁয়ে যায়। রজত কর্মকারের গাওয়া ‘মধ্যদিনের বিজন বাতায়নে’ অনুষ্ঠানে আলাদা মাত্রা আনে। অমৃতা, অনুষার স্পষ্ট উচ্চারণে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা শুনতে ভালো লাগে। ‘সোনার তরী’ ও ‘হার’— এই দুটি কবিতা পাঠে সকলকে মুগ্ধ করেন সোনালি ও বন্যা। কবিতার কোলাজ শোনান মৃত্তিকা, অনুষা ও অমৃতা। সমগ্র অনুষ্ঠানটি কথা ও কবিতায় বেঁধে রেখেছিলেন প্রবীর ব্রহ্মচারী। সকলের উপস্থাপনাতেই চর্চার ছাপ স্পষ্ট ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ