• প্রথমবার পশ্চিমবঙ্গে আয়োজিত হল তিনশো কণ্ঠে সমবেত সঙ্গীত পরিবেশনা। সদ্য গড়িয়া পূর্বপাড়া পঞ্চদুর্গা মাঠ প্রাঙ্গণে পুর প্রতিনিধি সন্দীপ দাসের উদ্যোগে আয়োজিত হয় ‘গড়িয়া গ্রন্থমেলা ২০২৫’। সেখানেই এমন সঙ্গীত পরিবেশনার সাক্ষী ছিলেন দর্শক। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও কবি সুবোধ সরকার।



