Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রচার কৌশলে চমক

‘ওয়ার ২’ ছবির জন্য প্রচার কৌশলে একের পর এক চমক দিচ্ছেন নির্মাতারা। এর আগে জানা গিয়েছিল, হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর একসঙ্গে কোনও প্রচার অনুষ্ঠানে অংশ নেবেন না।

প্রচার কৌশলে চমক
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘ওয়ার ২’ ছবির জন্য প্রচার কৌশলে একের পর এক চমক দিচ্ছেন নির্মাতারা। এর আগে জানা গিয়েছিল, হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর একসঙ্গে কোনও প্রচার অনুষ্ঠানে অংশ নেবেন না। এর ফলে সিনেমা হলে এই জুটির দ্বন্দ্ব দেখার আগ্রহ থাকবে দর্শকের। ফের তেমনই এক প্রচার কৌশল অবলম্বর করা হচ্ছে গানের ক্ষেত্রেও। সদ্য ‘জনাব-এ-আলি’ গানের কয়েক সেকেন্ডের ঝলক প্রকাশ্যে এসেছে। তবে পুরো গানটি নাকি একেবারে প্রেক্ষাগৃহেই প্রকাশ্যে আসবে। এর আগে ‘বান্টি অউর বাবলি’ ছবির ‘কাজরা রে’ গানের ক্ষেত্রেও এই কৌশল ব্যবহার করা হয়েছিল। এরফলে সিনেমা হলে গিয়েই ওই গানটি উপভোগ করতে পেরেছিলেন দর্শক। আগে থেকে গানটি প্রকাশ্যে এলে, প্রেক্ষাগৃহে আলাদা করে উপভোগ করা যায় না গান। সে কারণেই এই পন্থা অবলম্বন করা হচ্ছে বলে মনে করছেন অনুরাগীরা। উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের মরশুমে মুক্তি পাবে ‘ওয়ার ২’। জুনিয়র এনটিআর ও হৃতিকের দ্বন্দ্ব পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ