Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অসুস্থ বিজয়

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। সূত্রের খবর, ডেঙ্গুতে আক্রান্ত তিনি।

অসুস্থ বিজয়
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। সূত্রের খবর, ডেঙ্গুতে আক্রান্ত তিনি। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘কিংডম’। বেশ কয়েকদিন ধরে প্রচারও চালাচ্ছিলেন। তার মাঝেই অসুস্থ হয়ে পড়েন নায়ক। যদিও বিজয়ের টিমের তরফে খবরটি এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি। সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তারকা। আগামী ৩১ জুলাই ‘কিংডম’ মুক্তি পাওয়ার কথা। শরণার্থী সমস্যার কথা এই ছবিতে তুলে ধরা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কিছুদিন বিশ্রামের পর ফের বিজয় প্রচার করবেন বলে খবর। অন্যদিকে, রণবীর সিং অভিনীত ‘ডন ৩’ সিনেমায় বিজয়কে দেখা যেতে পারে বলে চর্চা চলছে। ধূসর চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে এই চরিত্রের অফার গিয়েছিল বিক্রান্ত ম্যাসির কাছে। তিনি ছবিটি ছেড়ে দিয়েছেন বলে গুঞ্জন। তারপরই অফার যায় বিজয়ের কাছে। তবে বিজয়ও এখনও পর্যন্ত চুক্তিবদ্ধ নন।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ