Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলকোটে স্কুলের খুদে পড়ুয়ারা স্বাস্থ্যবিধি শেখাবে গ্রামবাসীদের

মঙ্গলকোটের বাজার প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে তৈরি হয়েছে ‘স্যানিটেশন ক্লাব’। পড়ুয়ায়া প্রতিদিন সহপাঠী স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা খোঁজ খবর নেবে।

মঙ্গলকোটে স্কুলের খুদে পড়ুয়ারা স্বাস্থ্যবিধি শেখাবে গ্রামবাসীদের
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: স্বাস্থ্যবিধি নিয়ে গ্রামের বাসিন্দাদের সচেতন করবে খুদে পড়ুয়ারা। বৃহস্পতিবার মঙ্গলকোটের বাজার প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে তৈরি হয়েছে ‘স্যানিটেশন ক্লাব’। পড়ুয়ায়া প্রতিদিন সহপাঠী স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা খোঁজ খবর নেবে। মিড ডে মিল রান্নার সময়ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখবে। বাড়ি বাড়ি ঘুরে সবাইকে সচেতন করবে। স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খোদ জেলাশাসক। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, এই ধরনের উদ্যোগ সত্যিই খুব প্রশংসনীয়। 

Advertisement

মঙ্গলকোট-২ চক্রের  বাজার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টিতে শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৭১ জন পড়ুয়া রয়েছে। শিক্ষক রয়েছেন ৫ জন। প্রথম শ্রেণি থেকে পঞ্চম পর্যন্ত মোট ৩০ জন পড়ুয়াকে নিয়ে ‘স্যানিটেশন ক্লাব’ গড়া হয়েছে। প্রতিটি ক্লাস থেকে ৬ জন করে পড়ুয়াকে ওই ক্লাবের সদস্য করা হয়েছে। তারা প্রতিদিন তাদের সহপাঠীদের নখ, চুল, দেখবে। পরিষ্কার পরিচ্ছন্নতা মানছে কিনা তা দেখবে। মিড ডে মিল রান্নার জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা মানছে কিনা তাও খতিয়ে দেখবে। এমনকী মিড ডে মিল খাওয়ার সময় সবাই সাবান দিয়ে হাত ধুচ্ছে কিনা তাও দেখবে। তাদের সচেতন করবে। ওই ক্লাবের সদস্যদের দিয়ে গ্রামেও সচেতনতা প্রচার করা হবে। বাড়ির পাশে আবর্জনা জমলে ওই ক্লাবের সদস্যরা বাড়ির কর্তাকে সচেতন করবে। মশাবাহিত রোগ নিয়ে তারা লিফলেট বিলি করবে। গ্রামীণ এলাকায় স্বাস্থ্যবিধি সম্পর্কে সবাইকে সচেতন করবে খুদে পড়ুয়ারা। এদিন ওই ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হল। 
স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস ভট্টাচার্য বলেন, ‘স্যানিটেশন ক্লাব’-এর সদস্যরা স্বাস্থ্যবিধি নিয়ে সবাইকে সচেতন করবে। ছোট বয়স থেকে তারা এসব শিখলে ভবিষ্যতে তারা নিজেরাও সচেতন হবে। 
এদিকে বাজার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলির বেহাল দশা। শ্রেণিকক্ষের মাথায় অ্যাসবেসটসের ছাউনি। শিক্ষকদের দাবি, স্কুলের সংস্কারের দিকে প্রশাসন নজর দিলে ভালো হয়। 

সম্পর্কিত সংবাদ