২৫ জুলাই, জয়সলমীর: রাজস্থানের ঝালাওয়াড়ে মর্মান্তিক দুর্ঘটনা। একটি সরকারি স্কুলের ছাদ ধসে পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন পড়ুয়ার। পাশাপাশি আহত হয়েছে আরও কয়েকজন। পুলিস সূত্রে খবর, মৃতের সংখ্যা ৭। জখম হয়েছে ১৬-এর বেশি ছাত্র।

স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ শুক্রবার সকালে ক্লাসচলাকালীনই ভেঙে পড়ে স্কুলের ছাদ। বর্তমানে জেসিবির সাহায্যে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। আহত ছাত্রদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
স্কুল সূত্রে খবর, মাত্র ২০ বছর বয়সী স্কুলে এই দুর্ঘটনা। ক্লাস চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিকক্ষের ছাদ। ওই সময় প্রায় ৪০-৫০ জন পড়ুয়া ক্লাসে ছিল। ছাদ ধসে পড়ায়, তাঁদের অনেকই এখনও ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় বিকট শব্দ শোনা যায় এবং বাচ্চারা রীতিমতো চিৎকার শুরু করে। দ্রুত গ্রামবাসীরা এসে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে চলে আসে পুলিসও। আহত উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু একটি সরকারি স্কুল বিল্ডিংয়ের এমন জরাজীর্ণ দশা হল কী করে? কার গাফিলতির জেরে তরতাজা কমপক্ষে ৭টি প্রাণ অকালে ঝরে গেল? তা নিয়ে প্রশ্ন উঠেছে।