Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘মর্দানি’র জন্মদিন

‘মর্দানি’। ইন্ডাস্ট্রির অভ্যন্তরে এটাই এখন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের পরিচয়। আজ, শনিবার তাঁর জন্মদিন। সেই উপলক্ষ্যে সাজসাজ রব অনুরাগীমহলে।

‘মর্দানি’র জন্মদিন
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘মর্দানি’। ইন্ডাস্ট্রির অভ্যন্তরে এটাই এখন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের পরিচয়। আজ, শনিবার তাঁর জন্মদিন। সেই উপলক্ষ্যে সাজসাজ রব অনুরাগীমহলে। রানির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মর্দানি ৩’ বক্স অফিসে প্রায় ৫০ দিন কাটিয়ে ফেলেছে। যেখানে মুক্তির এক সপ্তাহ পরেই প্রেক্ষাগৃহ থেকে সিনেমা উঠে যাওয়ার হিড়িক পড়ে যায়, সেখানে ৫০ দিন মোটেই মুখের কথা নয়। জানা গিয়েছে, দেশজুড়ে প্রায় ৫৩  কোটি টাকা আয় করেছে ছবিটি। ‘শিবানী শিবাজি রায়’কে পর্দায় দেখতে মুখিয়ে থাকেন দর্শক। সাহসী পুলিশ অফিসারের চরিত্রে প্রতিবারই তাক লাগিয়ে দেন রানি। এবারও তার ব্যতিক্রম হয়নি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ