Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাড়ি ফিরলেন প্রেম চোপড়া

বাড়ি ফিরলেন অভিনেতা প্রেম চোপড়া। গত ৮ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে।

বাড়ি ফিরলেন প্রেম চোপড়া
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বাড়ি ফিরলেন অভিনেতা প্রেম চোপড়া। গত ৮ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। প্রায় আটদিন পর শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমান প্রেমের শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। চলতি বছর সেপ্টেম্বরে ৯০ বছরে পা রেখেছেন প্রেম। খলচরিত্রে তাঁর অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করেছিলেন প্রেম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ