সংবাদদাতা, লালবাগ: পুলিস, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় বন্ধ হল নাবালিকার বিয়ে। পাত্র ও পাত্রী উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে রানিতলা থানার পাহাড় গোবিন্দপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রানিতলা থানার এক আধিকারিক বলেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগের ভিত্তিতে নাবালিকার বিয়ে বন্ধ করা হয়। নাবালিকার মা, দিদি ও পাত্রের দুই আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকাকে উদ্ধার করে বহরমপুরে হোমে পাঠানো হয়েছে।



