Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এখনই জেলমুক্তি নয়, ৩ মামলায় বেকসুর সুদীপ্ত ও দেবযানী

তিনটি আর্থিক তছরুপের মামলায় প্রমাণের অভাবে অভিযুক্ত সারদা কর্তা সুদীপ্ত সেন ও সংস্থার কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়কে মঙ্গলবার বেকসুর খালাস দিল ব্যাঙ্কশাল আদালত।

এখনই জেলমুক্তি নয়, ৩ মামলায় বেকসুর সুদীপ্ত ও দেবযানী
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনটি আর্থিক তছরুপের মামলায় প্রমাণের অভাবে অভিযুক্ত সারদা কর্তা সুদীপ্ত সেন ও সংস্থার কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়কে মঙ্গলবার বেকসুর খালাস দিল ব্যাঙ্কশাল আদালত। আদালতের মন্তব্য, সঠিক সাক্ষ্য‑প্রমাণ না মেলায় অভিযুক্তদের মামলা থেকে খালাস দেওয়া হল। তবে এই দুই অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অন্য মামলা বিচারাধীন থাকায় এখনই তাঁদের জেল মুক্তি হচ্ছে না। তাঁদের আইনজীবী শুভজিৎ বল বলেন, সরকার পক্ষ এই তিনটি মামলায় কোনওভাবেই আর্থিক প্রতারণার অভিযোগের প্রমাণ্য তথ্য পেশ করতে পারেনি আদালতে। আর সেই কার঩ণেই আদালত থেকে আমাদের মক্কেল খালাস পেলেন। মিথ্যা মামলা যে দায়ের করা হয়েছিল, কোর্টের রায়ে তা প্রমাণিত। সরকারি কৌঁসুলি তরুণ চট্টোপাধ্যায় বলেন, এই তিনটি মামলায় একাধিক সাক্ষীর মধ্যে অধিকাংশই ছিলেন আদালতে গরহাজির। বার বার সমন করা সত্ত্বেও অনেক সাক্ষী কোর্টে আসেননি। তাই এ ক্ষেত্রে যা হবার তাই হয়েছে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে কলকাতার হেস্টিংস থানায় সরকার পক্ষ থেকে ওই আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল। তিনটি মামলায় প্রায় ১৫ লক্ষ টাকার তছরুপের অভিযোগ আনা হয়। অবশেষে এদিন আদালত তাঁদেরকে মামলা থেকে রেহাই দেয়।                     

সম্পর্কিত সংবাদ